প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৩৯ পি.এম
মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলাতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপণ, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও খাগড়াছড়ি সংসদীয় আসনে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার আর্দশ নিয়ে দেশ পরিচালনা করা আহ্বান করেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
তিনি উপজেলা নেতাকর্মীদের সুন্দর ভাবে দেশ পরিচালনা করতে দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও দেশের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন। তখন হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি মোঃ কাশেম চেয়ারম্যান, মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান মাষ্টার, মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবদলে ভারপ্রপ্ত আহ্বায়ক মোঃ মীর হোসেন, উপজেলা কৃষকদলে সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ডে পর্যায়ে যুবদল, মহিলাদল, ছাত্রদল, মৎস্যজীবিদল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।