
মোঃ রুবেল, স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পণ্যবাহী যানবাহন। সড়কের সামান্য গর্তে চাকা পড়লেই নিয়ন্ত্রণ হারিয়ে ভারী যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বিশেষ করে ভারী পণ্যবাহী যান চলাচলের সময় এসব খানাখন্দে পড়ে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী ও অন্যান্য যানবাহনও ঝুঁকির মধ্যে পড়ছে।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।