
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
"পরিচ্ছন্ন গৌরনদী, আমাদের অহংকার, সুন্দর আগামী গড়ার আজই হোক অঙ্গীকার"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ.কে.এম. নূরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, ইতালি প্রবাসী মিজানুর রহমান মুন্সী, মামুন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কর্মসূচি বাস্তবায়নে সৌজন্যে ছিল উপজেলা প্রশাসন, গৌরনদী। এতে বিশেষ সহযোগিতা করেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ সাহাবুব হাসান এবং কমলাপুর খাঞ্জাপুরের ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদার।
বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পরিচ্ছন্ন ও সুন্দর বিদ্যালয় উপহার দেওয়ার উদ্দেশ্যেই এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে উপজেলার সার্বিক পরিবেশ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।