
মো: আবু তালেব, রংপুর :
রংপুরের গংগাচড়ায় অভিযান চালিয়ে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকুফসহ দুইজনকে আটক করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের করিম উদ্দিনের দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মো. আব্দুল সোবহান ওরফে পাষান (৪০), পিতা মৃত নুরুল দালাল, সাং চর মর্ণেয়া, ভাঙ্গাগড়া লাল গুচ্ছগ্রাম এবং মো. মমিনুর ইসলাম (৩৫), পিতা মো. জয়েন উদ্দিন, সাং চর মর্ণেয়া, নদীরপাড় হেছানটারী। তারা উভয়েই গংগাচড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।