
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে রাত্রিকালীন রোলকলে আকস্মিক উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ ও দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে অফিসার ও ফোর্সের রাত্রিকালীন রোলকলে আকস্মিকভাবে উপস্থিত হন পুলিশ সুপার।
এ সময় তিনি পুলিশ সদস্যদের কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। বিশেষ করে মেসের খাবারের মান, আবাসন, চিকিৎসা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে সদস্যদের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও অফিসগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
রোলকল চলাকালে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।