
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতারা তাদের নানা অভিযোগ, আবেদন ও সমস্যার কথা তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেবাগ্রহীতাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করেন।
পরে তিনি তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি যেসব বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পদক্ষেপ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়মিত এ গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা ও অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের পথ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।