
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পির আয়ােজনে বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর (বুধবার) কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে কয়রা সদর,মহারাজপুর ও উত্তর বেদকাশী ইউনিয়নের শত শত রােগীরা এই বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প উপস্থিত হয়ে চিকিৎসা সেবায় অংশ গ্রহন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বােধন করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু.। এময় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আলম, মাওলানা গােলাম মােস্তফা, জিএম রফিকুল ইসলাম, মােঃ মিনারুল ইসলাম মালী,মােঃ কামরুল ইসলাম খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ডাক্তার নুর ইসলাম খােকন,যুবদলের সনিয়র যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন,ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, জাসাসের সাধারন সম্পাদক ডাক্তার আমিনুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।