বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের আহ্বায়ক মাইনুদ্দিন খোকন, সদস্যসচিব ইমরান হোসেন জনি (কামাল), কার্যনির্বাহী সিনিয়র সদস্য নাসির সরদার, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার।
এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ইলিয়াচ সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক এনাম তালুকদার, সিনিয়র সদস্য মাইনুল ইসলাম মানু ও এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় আরও অংশ নেন ছাত্র ও যুবনেতা ইসমাইল হোসেন, মাসুদ সরদার, মাহবুব মুন্না ও মোহাম্মদ রাসেল। পাশাপাশি জামায়াতে ইসলামী খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি গোলাম মোস্তফা ও মুফতি আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়নের সামাজিক সম্প্রীতি, মাদকবিরোধী সচেতনতা এবং এলাকার মানুষের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।
মোটর শোভাযাত্রাকে ঘিরে খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।