1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির ম্যানেজার রাব্বানী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন ভাড়াটিয়া।

শনিবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় রহমতুল্লাহর মালিকানাধীন একটি টিনশেড বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

নিহত রাব্বানী বাড়িটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। আহতরা হলেন—রোহান (৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই বাড়িটির ভাড়াটিয়া।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী জানান, রাত ৩টার দিকে সেপটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ঘটনাস্থলেই বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হন। আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিক সেপটিক ট্যাংকের উপর ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেখানে ম্যানেজারসহ কয়েকজন ভাড়াটিয়া বসবাস করতেন। সেপটিক ট্যাংকে গ্যাস জমে বের হতে না পারায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের উপর নির্মিত দুটি কক্ষ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার রাব্বানী নিহত হন এবং অপর পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD