
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃমোঃ শফিকুল ইসলাম,
গৌরনদী পৌরসভার কোনো নাগরিকের পৌর ট্যাক্স বেশি নির্ধারণ করা হয়েছে বলে মনে হলে তা সংশোধনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার নাগরিকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৌর ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে কোনো নাগরিকের মনে হলে তাঁর ওপর নির্ধারিত ট্যাক্সের পরিমাণ বেশি হয়েছে, তাহলে তিনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় যাচাই করে ট্যাক্সের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা হবে।পৌর প্রশাসক আরও জানিয়েছেন, ট্যাক্স সংশোধনের জন্য কোনো ধরনের তদবির বা সুপারিশের প্রয়োজন নেই। নাগরিকদের সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে পৌর ট্যাক্স নির্ধারণের বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি কিংবা বিরূপ মন্তব্য না করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে সরকারকে জড়িয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানানো হয়েছে।পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের অভিযোগ ও আবেদন নিয়ম অনুযায়ী যাচাই করে ন্যায়সংগতভাবে পৌর ট্যাক্স নির্ধারণের ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।