
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পর্যায়ে আয়োজিত এ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তোতা মিয়া। বৈঠকটির আয়োজন করেন নজরুল হোসেন কবির সরদার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের সমর্থনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
এসময় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভবিষ্যতে আরও মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।