
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।