বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে অগ্নিকাণ্ডে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় গোয়ালঘরটিও আগুনে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কটকস্থল গ্রামের শাহাবুদ্দিন মাঝির গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোয়ালঘরে থাকা একটি গরু ও তিনটি ছাগল মারা যায়। আগুনে গোয়ালঘরটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।