
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: দেশজুড়ে পরিকল্পিত নানা অপতৎপরতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কয়রা সদর এলাকায় একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. সামাদ, হাবিবুর রহমান, আ. রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, কহিনুর ইসলাম, আ. গফফার, মহররম ফকির, কামরুল ইসলাম, রওশন মোল্যা, শেখ মফিজুল ইসলাম ও ডা. নুর ইসলাম খোকন।
সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, রফিকুল ইসলাম ও আনোয়ার সাদাত কাজল; স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা ও ডিএম হেলাল উদ্দিন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন ও জালাল হোসেন; শ্রমিক দল নেতা আকবার হোসেন, আ. রউফ ও এম এ করিম; এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, ইমরান ও আম্মার হোসেন রাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো পরিকল্পিত চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরণের অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।