
নিজস্ব প্রতিবেদনঃ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরো কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে । আজ বৃহস্পতিবার সকালে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা বলেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে এ আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকার কিভাবে আরো বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে সে বিষয়ে সকল অংশীজনের সাথে আলোচনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
জুলাই অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠানিক রিফর্ম নিয়েও গুরুত্ব আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরো ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।