প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:৩৪ পি.এম
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আমতলী (বরগুনা) প্রতিনিধি :
আমতলীতে বুধবার সকালে জেলা পরিষদের ডাক বাংলো সীমানার মধ্যে থাকা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বরগুনা জেলা পরিষদের উচ্চমান সহকারী এনামুল হক জানান,আমতলী পুরাতন বাজার ডাক বাংলো সিমানার মধ্যে থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠান বুধবার উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখিত ব্যবসায়ীরা ডাক বাংলোর সীমানার মধ্যে অবৈধ ভাবে বছরের পর বছর ব্যবসা করে আসছেন।যার কারনে ডাক বাংলোর সীমানা প্রাচীর নির্মান করা সম্ভব হয়নি। ডাক বাংলো ছিল নিরাপত্তাহীন।
এ বিষয় ব্যবসায়ীদের একাধিকবার তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু তারা আমলে নেননি। সর্বশেষ তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছে। নোটিশ দেয়ার পর ও তারা ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
বুধবার সকালে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব)অরবিন্দু বিশ^াস,আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি রনজিৎ চন্দ্র দাসসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ বরগুনা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।