বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বার্থী এলাকার কৃতি সন্তান ও দুবাইপ্রবাসী রেজাউল মোল্লা নূর এবং আসমা।
প্রায় এক মাস আগে ধুরিয়াইল গ্রামের ওই পরিবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও দুর্দশার চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন দুবাইপ্রবাসী রেজাউল মোল্লা নূর ও আসমা।
পরিবারটির বসতঘর পুনর্নির্মাণে দুই বান টিনসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছেন তারা। এতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি নতুন করে ঘর নির্মাণের সুযোগ পেয়েছে।
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সুজন জানান, অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিল। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোয় পরিবারটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মানবিক সহায়তার জন্য রেজাউল মোল্লা নূর ও আসমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।