
সেবাগ্রহীতাদের ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিভিন্ন সরকারি সেবা নিতে গেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষকে অযথা হয়রানি না করে তাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমে। গৌরনদী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমে তারা এমন সহযোগিতা পাচ্ছেন বলে জানান।
সেবাগ্রহীতারা আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা শোনা এবং সরকারি নিয়মের মধ্যে থেকে তা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তাদের মতে, সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন সহজে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে জন্য কর্মকর্তাদের এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, সরকারি বিধিবিধান অনুসরণ করে জনগণকে সেবা দেওয়াই প্রশাসনের মূল দায়িত্ব। সেবাগ্রহীতারা যাতে প্রয়োজনীয় সরকারি সেবা সহজে পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।