
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের অধিনস্থ মারকি খাল এলাকায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।
এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, অবৈধ ভেশাল জাল ও নিষিদ্ধ কীটনাশক সহ চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে। জানা গেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানকালে নলিয়ান স্টেশনের বন রক্ষীরা উপস্থিত ছিলেন। আটককৃতরা হলেন রফিকুল ইসলাম (৫২) আয়ুব আলী গাজী (৫৫) দিদারুল গাজী(৩০) হামিদ গাজী ও আবুল হাসান(৩০)। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।