
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে কারিতাস কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্ষণ করে। র্যালি শেষে কারিতাস হলরুমে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. সাহেব আলী শেখ, কারিতাসের কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায়, সুষমা বাড়ৈ, সুধীর দাস, বীরেন্দ্রনাথ মন্ডল, মিনাল কান্তি ঘোষ, সুনীল চন্দ্র মল্লিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।