
রোববার (৪ঠা অক্টোবার) সকাল ১১টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশ হেড কোয়ার্টার্স থেকে প্রেরিত এসব ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট নির্বাচিত শিক্ষার্থীদের হাতে তুলে দেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
২০২৪ইংও ২০২৫ইং সালের যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের যেসব সন্তান এসএসসি ও এইচএস সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এই মেধা বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে পুলিশ পরিবার গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে তারা ভালো ফলাফল অব্যাহত রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাব গন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।