1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন মিয়ার মৃত্যু: দোয়া মাহফিলের আয়োজন সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার, সদস্য সচিব সাজ্জাদ আশুলিয়ায় উঠান বৈঠকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক জামায়াত প্রার্থীর নিজ গ্রামে গণসংযোগে “জনতার ঢল” বিজয় অর্জন করে ঘরে ফিরতে চায় গ্রামবাসি ‘এমপি-মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ হলে স্বাস্থ্যখাত দুর্নীতিমুক্ত হবে’ ১২ ফেব্রুয়ারি ভোট গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশাল-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন,
“জাতির সামনে তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা তুলে ধরেছেন, তা একটি আদর্শ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা। এই দফাগুলো বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। আলোচনা শেষে সভাস্থল জুড়ে ধ্বনিত হয় দলীয় স্লোগান— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”।

আলোচনা সভায় বক্তারা আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বাত্মক প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD