আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ কাইয়ুম খান গণসংযোগ করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে কথা বলেন। তিনি ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে কাইয়ুম খান বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। ওয়ার্ডের নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তা-ঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন খান, বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস খান, বীর মুক্তিযোদ্ধা সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মূসর আলী সরদার, ইমরান খান, কামরুল খান, ফারুক পেদা, মফিজ পেদা, সাইফুল মীর, কাশেম মীর, এনায়েত খান, সুমন হাওলাদার, জিয়া খান, মিঠু খান, আল আমীন রামী, শহীদ মোল্লা, কবির মোল্লা, হাকিম শিকদার, নজরুল মোল্লা, ছায়ের তালুকদার ও হান্নান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।