1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

দলীয় মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে নিষেধ শামা ওবায়েদের

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩২টি আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে শামা ওবায়েদকে মনোনীত করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে শামা ওবায়েদ লিখেছেন— “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।”

তবে এর পরপরই তিনি ফরিদপুর-২ আসনের স্থানীয় নেতাদের কোনো ধরণের আনন্দ মিছিল, আতশবাজি বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি ও আমাদের নেতা-কর্মীরা যেভাবে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই-সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, আমি সেই ত্যাগের একজন অংশীদার।”

তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে জনগণের সেবায় বিলিয়ে দেব।”

শামা ওবায়েদের প্রার্থিতা ঘোষণার পর সালথা, নগরকান্দা ও ভাঙ্গার এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। তবে তাঁর সংযমের আহ্বানকে স্থানীয় নেতারা পরিপক্ব ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD