
গৌরনদী প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মেহেদী হাসানের বদলিজনিত উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্থানীয় চড়ুইভাতি রেস্টুরেন্টে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গৌরনদীতে মেহেদী হাসানের দায়িত্ব পালনকালে তার সততা, সাধারন মানুষকে হয়রানীমুক্তভাবে সেবা প্রদানের জন্য এ সংবর্ধনা দেয়া হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহসভাপতি এম আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গৌরনদীতে কর্মকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের দায়িত্বশীলতা, বিভিন্ন কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা। বিদায়ী এসিল্যান্ড মো. মেহেদী হাসান তাঁর বক্তব্যে গৌরনদীতে কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও আগামী কর্মজীবনের সমৃদ্ধি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।