
আশুলিয়া (ঢাকা) : সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।