1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন মিয়ার মৃত্যু: দোয়া মাহফিলের আয়োজন সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার, সদস্য সচিব সাজ্জাদ আশুলিয়ায় উঠান বৈঠকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক জামায়াত প্রার্থীর নিজ গ্রামে গণসংযোগে “জনতার ঢল” বিজয় অর্জন করে ঘরে ফিরতে চায় গ্রামবাসি ‘এমপি-মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ হলে স্বাস্থ্যখাত দুর্নীতিমুক্ত হবে’ ১২ ফেব্রুয়ারি ভোট গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

এনসিপি আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে: মুজাহিদুল ইসলাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দলটির নেতৃত্বে রয়েছে তরুণ প্রজন্ম, যারা দেশকে নতুনভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম বলেন, ‌‘অনেকে প্রশ্ন করেন, এত অল্প বয়সে এমপি হওয়া সম্ভব কি-না? আমি বলি জনগণ যদি চায়, তাহলে অবশ্যই সম্ভব। বাউফলের সাবেক এমপি আ স ম ফিরোজ মাত্র ২৭ বছর বয়সে সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন। ১৯৭৩ সালেও বাউফলে আমার চেয়ে কম বয়সী একজনকে জনগণ এমপি বানিয়েছিল।’

তিনি বলেন, ‘আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা বাউফলের মানুষের সেবা করতে চাই। বিদেশে বাড়ি করা বা বিলাসী জীবনের পেছনে ছুটতে চাই না। যাদের ব্যক্তিগত স্বার্থ নেই, তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’

 

‘হযরত উমর (রা.) খলিফা হওয়ার পর বলেছিলেন, আমার শাসনামলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আমাকেই জবাব দিতে হবে। আমরা হয়তো তার মতো হতে পারবো না, কিন্তু তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সেই দায়িত্ব পালনের সুযোগ দেন’, যোগ করেন এনসিপির এই নেতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD