
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনি জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ-সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছেন তারা স্বৈরাচারের দোসর।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে এলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবো।’
নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেস্ট দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।