
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, মেধার বিকাশ ও মানবিক গুণাবলিতে বলীয়ান করে গড়ে তোলার প্রত্যয়ে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয় হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও বার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, চাদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহবুবুল হাসান মুহীদ শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি , গৌরনদী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ এম ইলিয়াস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সহকারী শিক্ষক রাজা রাম সাহা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান সরদার, সাংবাদিক রুহুল আমিন খান।
বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, শিক্ষা অনুরাগী গাজী রফিকুল ইসলাম জুয়েল, লিলি বাড়ৈ, কাজী হাবুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়; কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের মধ্যে মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগ এবং নিয়মিত যোগাযোগের ওপর বিশেষভাবে জোর দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।