
নেত্রকোনার প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসভা কতৃক আয়োজিত আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী শেষে পৌরসভার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মদন পৌর কর আদায়কারী আব্দুস সালাম এর সঞ্চালনায় পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নাদীর হোসেন শামিম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মুফতি আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফুল উল্লা খান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিয়ে এসভা অনুষ্ঠিত হয়। এই দিবসের মূল বার্তা হলো আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসাবে গড়ে তোলা।
দিবসটির সূচনা ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালিত হয়।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য এটি একটি প্রচারণামূলক দিবস।
বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি মানুষ খাবারের পূর্বে , ওয়াশরুম থেকে আসার পর,হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
মদন পৌর (প্রশাসক) উপজেলা নির্বাহী অফিসার নাদীর হোসেন শামীম শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য বলেন, দিনে ঠিক কতবার হাত ধুতে হবে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। বরং কোন সময়ে হাত ধোয়া হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনের কিছু নির্দিষ্ট সময়ে হাত পরিষ্কার রাখলে জীবাণুর সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং কাশি বা হাঁচি দেওয়ার পর হাত ধোয়া জরুরি। এ ছাড়া আবর্জনা স্পর্শ করার পর এবং অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করা উচিত।
শিশুর ডায়াপার পরিবর্তনের পর কিংবা পোষা প্রাণী স্পর্শ করার পরও হাত ধোয়ার প্রয়োজন রয়েছে। এসব সময়ে হাতে থাকা জীবাণু খাবার, চোখ, নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। তাই শুধু হাত দেখতে পরিষ্কার হলেই নিশ্চিন্ত হওয়া উচিত নয়। হাত ধুয়ে পরিষ্কার রাখা নিজে সুস্থ থাকা ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।