তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ আগে দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে দেশে গণতন্ত্র নেই। অথচ তারাই ১৭ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ আগে দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে দেশে গণতন্ত্র নেই। অথচ তারাই ১৭ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে অনেক চিন্তাভাবনা করে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে দেশে গণতন্ত্র নেই। অথচ তারাই ১৭ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তাই আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রচার করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু এবার বাংলাদেশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদ্যাপন করেছেন। অথচ দেশের বাইরে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে, যা এখানে সফল হওয়ার সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পার্থ বলেন, তিনি দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে আমার মনে হয়, এখনো সেই সময় আসেনি। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও অত্যাচারের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আমার মনে হয় না, তার দেশে ফিরে আসার বিষয়টি এখন বাস্তবসম্মত।
এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিজেপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।