
যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায়, ততই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পিআর এখনো আমাদের দেশের সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব এটা আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বুঝে না।
বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি।
গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।