
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খোন্দকার কাওছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান মজুমদার, তার সহধর্মিণী, একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি, ক্লাবের সভাপতি ও দৈনিক প্রিপারেশন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি যোগেশ্বর মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেস ক্লাবের সদস্য কাজী আলামিন।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।