জুলেখা সরকার বাউল বাড়ি স্টুডিওর শুভ উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘জুলেখা সরকার বাউল বাড়ি’ স্টুডিও। বাংলা লোকসংগীত ও বাউল গানের চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা নিয়ে স্টুডিওটির যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা ও ‘সুরের রানী’ হিসেবে পরিচিত মুক্তা সরকার, সঙ্গীতশিল্পী এবং RTV বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা ও তানিয়া সরকার।
স্টুডিওটির প্রতিষ্ঠাতা জানান, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে তিনি ‘জুলেখা সরকার বাউল বাড়ি’ স্টুডিও প্রতিষ্ঠা করেছেন। স্টুডিওটি প্রতিষ্ঠার শুরু থেকে উদ্বোধন পর্যন্ত যারা শ্রম, সময় ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই স্টুডিওর মাধ্যমে বাংলা লোকসংগীত ও বাউল গানের প্রসারে কাজ করতে চান।
নতুন এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলা গানের ঐতিহ্য ও বাউল সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংবাদ সূত্র: আয়োজক।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।