1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন মিয়ার মৃত্যু: দোয়া মাহফিলের আয়োজন সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার, সদস্য সচিব সাজ্জাদ আশুলিয়ায় উঠান বৈঠকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক জামায়াত প্রার্থীর নিজ গ্রামে গণসংযোগে “জনতার ঢল” বিজয় অর্জন করে ঘরে ফিরতে চায় গ্রামবাসি ‘এমপি-মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ হলে স্বাস্থ্যখাত দুর্নীতিমুক্ত হবে’ ১২ ফেব্রুয়ারি ভোট গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

গাজীপুরের চক্রবর্তীতে সড়কের পাশে সরকারি জমি দখল করে ময়লা ফেলার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

কাশেমপুর (গাজীপুর) : নবীনগর–চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়কের পাশের সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার অভিযোগ উঠেছে ওসমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এলাকাবাসীর দাবি, কোনো সরকারি অনুমতি ছাড়াই তিনি নিয়মিত বিভিন্ন ধরনের বর্জ্য সেখানে ফেলছেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসমান বলেন, “ক্যান্টনমেন্ট আমাকে ময়লা ফেলার পারমিশন দিয়েছে।” তবে তার এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা অনুমতির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, এ বিষয়ে কোনো সরকারি নোটিশ, নথি বা বরাদ্দ তারা দেখেননি।

এলাকাবাসীর অভিযোগ, এভাবে সরকারি জায়গা দখল করে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি রাস্তার পাশে ময়লার গাড়ি রেখে ময়লার স্তুপ তৈরি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পরিবেশ-অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD