প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১১:১১ পি.এম
ধামরাইয়ে গভীর রাতে বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে গভীর রাতে একটি মেরামতাধীন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর বারোটার দিকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।
এর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ‘পাভেল পরিবহন’ নামের বাসটির (চট্ট মেট্রো-জ ০৪-০১৩৯) ভেতরের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিস আরোও জানায়, রাত ২টা ৩৫ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ৩টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বাসটির আনুমানিক ৪ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। গভীর রাতে বাসটি মেরামত করা হচ্ছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, "অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।"
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।