নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের গৌরনদীতে ৫৫ গ্রাম অবৈধ গাঁজাসহ মো. রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানাধীন বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার দক্ষিণ কটকস্থল দিধিরপাড় মার্কেটের বাবুল মৃধার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা আনুমানিক বাজারমূল্যের ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রমজান প্যাদা কটকস্থল গ্রামের মনসুর প্যাদা ও মোছা. মর্জিনা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় গৌরনদী থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। গত ০৬ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি এফআইআরভুক্ত (নম্বর-১১) করা হয়।
এজাহারের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রমজানের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ২০২১, ২০২২ ও ২০১৩ সালের বিভিন্ন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। যার মধ্যে কয়েকটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরিশাল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।