প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১২:৫৫ এ.এম
ধামরাইয়ে ২ দশক পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ধামরাই (ঢাকা) : প্রায় ২০ বছর পর ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ নভেম্বর) সকালে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল করিম এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলা।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যপূর্ণ ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ দুই দশক পর সরকারি উদ্যোগে এই দিবসটি উদযাপনের মাধ্যমে ধামরাইয়ের সাধারণ মানুষের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।