
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস ধরে রঞ্জিত কুমার কারাগারে বন্দি ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারা অভ্যন্তরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে অসুস্থতা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহানারা বেগম আরও জানান, কারাবিধি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে রঞ্জিত কুমার ঘোষের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
রঞ্জিত কুমার ঘোষের পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।