মোঃ মাসুদ সরদার গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় নবযোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মোকশেদ উল্লাহ। তাঁর নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির সদস্যসচিব মোঃ শফিকুর রহমান শরিফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
নতুন কর্মস্থলে যোগদান করায় উপস্থিত ব্যক্তিরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহকে অভিনন্দন জানান এবং তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) তাঁর দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে গৌরনদী উপজেলার ভূমি ব্যবস্থাপনা এবং ভূমিসংক্রান্ত জনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের মানুষের ভূমিসেবা প্রাপ্তি সহজীকরণে তাঁর কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।