1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

ঢাকা-১৯ এ ধানের শীষের রঙে রঙিন হলো সাভার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, “ঢাকা-১৯ বিএনপির ঘাঁটি, ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”

বর্ণাঢ্য এই র‍্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল এবং শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ অংশ নেয়। নেতাকর্মীদের উপস্থিতিতে আশুলিয়া–সাভার মহাসড়ক মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে আয়োজকরা জানান, মোট প্রায় ৩০ হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD