নারায়ণগঞ্জের সাইনবোর্ডে শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এবং তাদের প্রতি সহমর্মিতা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র।
এ ছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন ড্যাব নেতৃবৃন্দ এবং তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।