
ঢাকার আশুলিয়ায় "আশুলিয়া মডেল প্রেসক্লাবের" উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে সাংবাদিক খোকন হাওলাদারের জন্মদিন।
বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়া মডেল প্রেসক্লাবের প্রধান কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এ জন্মদিন উদযাপন করা হয়।
সাংবাদিক খোকন হাওলাদার আশুলিয়া মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সাভার (ঢাকা) প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন (রেজা), অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, দপ্তর সম্পাদক মো. শিহাব উদ্দিন শেখ, মো. লাভলু, মো. একলাছ, মো. রুবেল, মো. হৃদয়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় সহকর্মী ও উপস্থিত সাংবাদিকরা খোকন হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর কর্মময় জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাংবাদিক সহকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় আয়োজিত এ জন্মদিন উদযাপন এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।