মহাকালের কাছে
- জ্যাকলিন কাব্য
পৃথিবীর কোনো স্মৃতিস্তম্ভে
ডাইনোসরদের নাম লেখা নেই,
অথচ তারাই একসময় ছিল পৃথিবীর অধিপতি।
ক্ষমতা বোধহয় এমনই,
নিজের স্থায়িত্ব সম্পর্কে
সবচেয়ে বেশি নিশ্চিত থাকে
তারাই,
যাদের পতন সবচেয়ে অনিবার্য।
মানুষ আজ নক্ষত্রের দূরত্ব মাপে,
অথচ পাশের মানুষের নিঃসঙ্গতা
পরিমাপের কোনো
যন্ত্র আবিষ্কার করতে পারেনি।
সমুদ্রের কাছে
সাম্রাজ্যের কোনো মূল্য নেই,
দূর্যোগের কাছে নেই প্রার্থনার।
মহাকাল কেবল এগিয়ে যায়।
তার পায়ের নিচে রাজা-প্রজা,
ধর্মগ্রন্থ,
বিপ্লব,
এমনকি মানুষের সব অর্জন ,অহংকার
একদিন সমান ধূলিকণা হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।