বার্থী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শরীফ শাহাবুব হাসানের গণসংযোগ ও মতবিনিময়গ
ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, জানলেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।
এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময়কালে এলাকার উন্নয়ন, জনসাধারণের জীবনমান এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার এ উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।