
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন গোলাম কিবরিয়া তালুকদার।
নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে নির্বাচনি আলোচনা সভা ও মতবিনিময় করছেন। এসব সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
এ সময় গোলাম কিবরিয়া তালুকদার স্থানীয়দের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর প্রার্থিতার বিষয়টি তুলে ধরে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ ধরনের আলোচনা সভাকে নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।