প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৫:০৬ পি.এম
জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি সুলতান সম্পাদক সোহাগ মুন্সি

আগের মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া থানা কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি এমএ হামিদ মুন্না'র কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে এ কমিটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে শুক্রবার সন্ধ্যার দিকে তার স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সুলতান মাহমুদ বাদশাকে সভাপতি ও সোহাগ মুন্সিকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আগামী ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা কমিটির সভাপতি বলেন, আগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অনেক যাচাই-বাছাই'র পরে এ কমিটি করা হয়েছে। আশা করি তারা দলীয় নিয়ম কানুন মেনে ভালো কাজ করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো সুসংগঠিত করবেন।
জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির নব-নির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ বাদশা বলেন, আমাকে এই কমিটির সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার উপর যে দ্বায়িত্ব অর্পিত হয়েছে, আমি বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সেই দ্বায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এ শিল্পাঞ্চলে বিভিন্ন জেলার মানুষ আসে কাজের জন্য। তাই শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।