নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের উদ্যোগে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা, কৃষি আবাদ সম্প্রসারণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োপযোগী এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করবে। পাশাপাশি বোরো ধান ও সরিষার আবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের এ উদ্যোগকে কৃষকবান্ধব কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।