
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।