
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় যুবদলের নেতা কর্র্তৃক জোর পূর্বক কবরস্থান ও ঈদগাহ মাঠের জায়গা দখল ও মাটি উত্তোলনসহ গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপড়া এলাকায় মানববন্ধন করেন কবরস্থান ও মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় এলাকাবাসী।
মাবনবন্ধনে ঈদগাহ কমিটির সেক্রেটারী রকিনুর জামান রনি অভিযোগ করে বলেন, স্থানীয় যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক রাতের আধারে ঈদগাহর মাটি কেটে নিয়ে যাচ্ছে এসব প্রতিবাদ ও বাঁধা দিলে তার লোকজন এসে স্থানীয়দের মারধর করে চলে যায়।
স্থানীয়দের সন্ত্রাসীয় কায়দায় অর্তকিত হামলা ও আহত করায় আমরা মানববন্ধনের মাধ্যমে যুবদল নেতা শিবলী সাদিকের বিচার ও বিএনপি থেকে তার বহিস্কার দাবি জানাচ্ছি। এমন কথা বলেন স্থানীয় এলাকার একাধিক নারী ও পুরুষেরা। ঘন্টাব্যপি এই মানববন্ধনের স্থানীয় এলাকার প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।